Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

শেখ হাসিনা পরিকল্পিতভাবে সাঈদীকে হত্যা করেছেন: মাসুদ সাঈদী

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বীরোচিত ভূমিকা রাখার জন্য আওয়ামী লীগ সরকার আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাঈদী। তিনি শনিবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত ‘আমার দেখা আল্লামা সাঈদী’ বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় এ কথা বলেন।



মাসুদ সাঈদী বলেন, "যুদ্ধাপরাধের অভিযোগ এক নাটক ছাড়া কিছু নয়," এবং মন্তব্য করেন, "ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছিল, তখন প্রথমে আল্লামা সাঈদীই বাঘের মতো গর্জে উঠতেন।"

তিনি আরও বলেন, আল্লামা সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার করা হয়, তবে তাকে যুদ্ধাপরাধের মামলায় বিচার করা হয়। মাসুদ সাঈদী দাবি করেন, সরকার তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ উপস্থাপন করতে পারেনি এবং তাকে অন্যায়ভাবে আটকে রাখায় মুসলিম উম্মাহ এবং বাংলাদেশের ক্ষতি হয়েছে।

বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিক উল্লাহ আল মাদানীসহ বিভিন্ন বক্তা অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ